রক্তক্ষণ"-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

 

রুবেল হোসেন (বরুড়া): স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন "রক্তক্ষণ"-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও "রক্তক্ষণ"-এর প্রধান উপদেষ্টা জনাব আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও সংগঠনটির উপদেষ্টা জনাব আহসান হাফিজ।

কামরুল হাসান সংগঠনটির সভাপতি।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষায় ও সামাজিক সচেতনতা বাড়াতে তারা নিয়মিত এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছেন। প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ দিনে তারা বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং "রক্তক্ষণ" সামাজিক সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।