কুমিল্লাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: ২৪ ঘণ্টায় ৯০ জন গ্রেপ্তার, আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান:-
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
সামাজিক ব্যাধি মাদকের বিস্তার রোধে কুমিল্লা জেলা জুড়ে চলছে ব্যাপক ও সমন্বিত মাদকবিরোধী অভিযান। সামাজিক অবক্ষয় রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এ নীতির আলোকে জেলার সকল থানায় নিয়মিতভাবে মাদক বিরোধী সমাবেশ ও র্যালির পাশাপাশি পরিচালিত হচ্ছে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান। অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৯০ জন আসামিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা রুজু; মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার, কুমিল্লা জেলা
আরও পড়ুন
বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা
চিনামুড়া সমাজ কল্যাণ যুব উন্নয়ন সংঘঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
বাগমারা ফোর লেন ও ইপিজেড বর্জ্য সমস্যা সমাধানে লালমাইয়ে ডিসির আশ্বাস