চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লায় চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন নালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফ হোসাইন।
বুধবার (২৬ আগষ্ট ) বিকালে বিদ্যালয়ের হলরুমে শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফা নুরের জামান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সেক্রেটারি ইকবাল হোসেন মজুমদার।
শ্রীপুর ইউনিয়ন বিট অফিসার উপ- পুলিশ পরিদর্শক এস আই মোঃ শরীফ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিতি ছিলেন মডেল থানার এ এস আই ও শ্রীপুর ইউনিয়ন বিটের সহকারি ইনচার্জ মোঃ জামাল মিয়া, নালঘর বাজার ব্যবসায়ী মোঃ সোহেল রানা, মাওলানা ওবায়দুল্লাহ, সিরাজুল ইসলাম, শাহীন কাদির,নোয়াব আলী ,মোখলেছুর রহমান ,আমজাদ হোসেন ,আলতাফ আলী প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি শিক্ষাাথীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে সকল রাজনৈতিক দল, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী একটি র্যালী নালঘর বের হয়। র্যালীটি নালঘর বাজারের বিভিন্ন এলাকা ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন
বুড়িচং পীরযাত্রা পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কামাল হোসেন তালুকদার এর আমন্ত্রণে গ্রামবাসী একত্রিত হয়, এবং সবাই সহমত পোষণ করেন ও মতবিনিময় সভা সফল হয়।
চৌদ্দগ্রামে নিজ গাড়ির চাকা বাস্ট হয়ে মালিক ইয়াসিনের মৃত্যু
কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার