প্রেস বিজ্ঞপ্তি, চান্দিনা থানা প্রেসক্লাব থেকে মাজহারুলকে বহিষ্কার
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:০২ এএম
চান্দিনা প্রতিনিধি
চান্দিনা থানা প্রেস ক্লাবের কমিটি বিলুপ্ত: ৩০ সেপ্টেম্বর নির্বাচন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক সভাপতি অবাঞ্ছিত।
চান্দিনায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চান্দিনা থানা প্রেস ক্লাবের চলমান কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৫ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এ.টি.এম মাজহারুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত নানা অনিয়ম, দুর্নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ বিস্তৃতভাবে পর্যালোচনা করা হয়। উল্লেখ্য, পূর্বে ‘চান্দিনা উপজেলা প্রেস ক্লাব’ থেকে বহিস্কৃত হওয়ার পর এ.টি.এম মাজহারুল ইসলাম পৃথকভাবে ‘চান্দিনা থানা প্রেস ক্লাব’ গঠন করেছিলেন। পুনরায় এখানেও তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে প্রেস ক্লাবের সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ও বহিস্কার ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির তালিকা:
আহ্বায়ক: মোঃ আনোয়ার হোসেন
সদস্য সচিব: মোঃ ফখরুল ইসলাম
সদস্যবৃন্দ:
ডাঃ ছালাম,
মোঃ মোশারফ হোসেন,
মোঃ জুয়েল,
মোঃ বায়োজিদ হোসেন এবং
মোঃ সাকিব।
থানা প্রেসক্লাব আহ্বায়ক কমিটিকে উক্ত সময়ের মধ্যে ভোটার তালিকা নবায়ন, নতুন প্রার্থীদের মাঝে নির্বাচনী ফরম বিতরণ এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
একই সাথে, চান্দিনা উপজেলা প্রেস ক্লাব ও স্থানীয় প্রবীণ-নবীন সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা যাচ্ছে—যাঁরা নিজেদের সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্যান্য পদে যোগ্য মনে করেন, তাঁরা স্ব-স্ব পদে নির্বাচনী ফরম সংগ্রহ করে নির্বাচনের মাধ্যমে প্রেস ক্লাবের নেতৃত্ব গ্রহণে অংশগ্রহণ করতে পারেন।
চান্দিনার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী ও আদর্শিক সংগঠন গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বার্তা প্রেরক:
আহ্বায়ক কমিটি
চান্দিনা থানা প্রেসক্লাব, চান্দিনা, কুমিল্লা।