দাউদকান্দিতে মাদকবিরোধী ও নিয়মিত আইনশৃঙ্খলা অভিযানে ১১ জনকে গ্রেপ্তার
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম
মো: দিদারুল ইসলাম।
কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী ও নিয়মিত আইনশৃঙ্খলা অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। অভিযানে ১ কেজি 4 গ্রাম গাঁজা ও ৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে পুলিশ। এর মধ্যে মাদকসহ দুজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতজন রয়েছেন।
থানা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম, ইসমাইল হোসেন ও দিবাকর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযানগুলো পরিচালনা করে।
অভিযানে মো. রেজাউল করিম ওরফে রেজাউল (২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া সরকারবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সুজনকে গৌরীপুরের সরকারপুর মুন্সিবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত মো. ফারুক হোসেন (৪৬), আবু সাইদ (২৪), মো. শরীফুল ইসলাম (২৩), মো. আকিবুল ইসলাম, মনির হোসেন (৩৮), রবিউল হাসান (৪৫) ও কাইয়ুম হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
চিনামুড়া সমাজ কল্যাণ যুব উন্নয়ন সংঘঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
বাগমারা ফোর লেন ও ইপিজেড বর্জ্য সমস্যা সমাধানে লালমাইয়ে ডিসির আশ্বাস
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন: তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে মাঠের বিকল্প নেই