চৌদ্দগ্রামে থানা প্রশাসনের মাদকবিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লায় চৌদ্দগ্রামে মডেল থানা পুলিশের উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চৌদ্দগ্রামে মডেল থানার ওসি তদন্ত গুলজার আহমেদ।
সোমবার বিকালে মুস্নিরহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক বেলাল হোসাইন ,চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, মুস্নিরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের মজলিশে সুরা সদস্য নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুর রাজ্জাক, মুস্নিরহাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কমলেস মন্ডল , মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লা ।
চৌদ্দগ্রাম থানার উপ- পুলিশ পরিদর্শক ও ইউনিয়ন বিট অফিসার আবুল কালামের পরিচালনা এসময় উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান , ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাখাওয়াত হোসেন শামীম, সহকারী শিক্ষক শাহ আলম প্রমুখ।