নৈয়াইর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির ১৯তম সভা অনুষ্ঠিত।

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

 মো: দিদারুল ইসলাম 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী নৈয়াইর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি, প্রশাসনিক বিষয়, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নৈয়াইর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. মহসিন উদ্দিন গাজী।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিন মিয়াজী, গভর্নিং বডির সহসভাপতি হাজী মো. ওয়ালিউল্লাহ এবং বিদ্যুৎসাহী সদস্য মো. আতিকুর রহমান, অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি ও মো. সফিকুল ইসলাম।

এ ছাড়া অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান, মো. জাহাঙ্গীর আলম ও মো. কাজী বাহা উদ্দিন।

শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন খন্দকার, মো. কামরুজ্জামান ও মোহাম্মদ মোসলেক উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো. আবু সায়েন মিয়াজী এবং চিকিৎসক প্রতিনিধি সদস্য ডা. মো. মাজহারুল ইসলাম।

সভায় মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত প্রদান করা হয়।

গভর্নিং বডির সভাপতি মো. মহসিন উদ্দিন গাজী মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সদস্যরা মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।