চৌদ্দগ্রাম বাজারে ডিপার্টমেন্টাল ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ড মালামাল পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

চৌদ্দগ্রাম প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বনফুল ডিপার্টমেন্টাল ষ্টোর সুপারশপে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাঁইয়ে পরিণত হয়েছে। সোমবার সকাল আনুমানিক ৯টায় রহস্যজনকভাবে সুপারশপটির ভিতর থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্ত্বের মধ্যেই পুরো ডিপার্টমেন্টাল ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে। 

দোকানের মালিক ফয়সাল জানান, সোমবার (২৮শে সেপ্টেম্বর) সকালে আগুনের খবর পেয়ে ডিপার্টমেন্টাল ষ্টোরে আসি। এসে দেখি ষ্টোরের সকল মালামাল পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। অন্তত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। আগুনের ভয়াবহতায় কোন মালামালি সেভ করা সম্ভব হয়নি।

এদিকে ভয়াবহ এই অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাাস্থল পরিদর্শন করেন চৌদ্দগ্রাাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, সোমবার সকাল আনুমানিক ৯টায় রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাাম ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অন্তত ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ মহিম উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সকল উৎসুক জনতাকে নিয়ন্ত্রন করি।

আরও পড়ুন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব ডক্টর আবদুল মঈন খান এমপির বাস ভবনে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্হাপনা কমিটির নির্বাচিত সদস্যগণের সাক্ষাৎ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব ডক্টর আবদুল মঈন খান এমপি মহোদয় এর বাস ভবনে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্হাপনা কমিটির নির্বাচিত সদস্যগণ এক সৌজন্য সাক্ষাৎ

হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৮ মাস পর ডিবি হেফাজতে ৪ স্বজন।

হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৮ মাস পর ডিবি হেফাজতে ৪ স্বজন।

মেঘনায় মর্মান্তিক ট্রলারডুবি: নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে হোমনা উপজেলা প্রশাসন।

মেঘনায় মর্মান্তিক ট্রলারডুবি: নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে হোমনা উপজেলা প্রশাসন।