চৌদ্দগ্রামে কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম

মোঃ হাসেম মজুমদার

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর চৌদ্দগ্রাম শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনাড়ম্বর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চৌদ্দগ্রাম শাখার নবগঠিত কমিটির সভাপতি আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেনসহ কমিটির সদস্য এবং উপদেষ্টামণ্ডলীর পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে কুমিল্লা জেলা কমিটির সভাপতি, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও আমন্ত্রিত অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এ আয়োজনের মাধ্যমে কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য এবং সাহিত্যচর্চার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আমন্ত্রণ ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।