কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর ও দত্তপুর এলাকার ফসলের মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নষ্ট হচ্ছে দুই হাজার একরের বেশি জমির ফসল।
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
লালমাইয়ে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে ২০০০ একর জমির ফসল, খাল পুনঃখননের পরিদর্শনে ইউএনও সুব্রত বিশ্বাস দাস
স্টাফ রিপোর্টার
মোঃসালামত উল্লাহ
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর ও দত্তপুর এলাকার ফসলের মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নষ্ট হচ্ছে দুই হাজার একরের বেশি জমির ফসল। কৃষকদের দুর্ভোগ লাঘবে দত্তপুর রেললাইন সংলগ্ন খালটি পুনঃখননের দাবিতে স্থানীয় কৃষক ও নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করেন।
উক্ত আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ ও জলাবদ্ধতার খাতগুলো সরেজমিন পরিদর্শন করেছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি
স্থানীয় কৃষকদের অভিযোগ, রেললাইন ডাবল করার কাজের পর পূর্বের সরু পানির পথটি আরও সংকুচিত হয়ে যায়। এর ফলে সামান্য বৃষ্টি হলেই পুরো মাঠে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দত্তপুর হয়ে এই খালের পানি গুইংগাজুরী নদীতে গিয়ে পড়ার কথা থাকলেও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় তলিয়ে যায় কৃষকদের কষ্টের ফসল।
পরিদর্শনকালে উপস্থিত যারা
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন:
* লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আসলাম মজুমদার
* বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ফরিদ মিয়া
* বিএনপি নেতা মো. বাবুল মিয়া
* ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ
* দত্তপুর ও দুতিয়াপুর গ্রামের ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকরা।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকরা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সময়ের মধ্যে খালটি পুনঃখনন করা হবে এবং স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাদের রক্ষা করা হবে।