১সেপ্টেম্বর: বরুড়ায় উৎসাহ-উদ্দীপনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

রুবেল হোসেন

সারাদেশের ন্যায় কুমিল্লার বরুড়াতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে পালিত হয়েছে।

আজ (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি-র সুযোগ্য সভাপতি কাউছার আলম সেলিমের নেতৃত্বে দিনটি উপলক্ষে নানা বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বরুড়া জিরো পয়েন্ট থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের (পার্টি অফিস) সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ের ভিতরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কাউছার আলম সেলিম বলেন, "জাতীয়তাবাদী দল সর্বদা জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন। বরুড়া উপজেলা বিএনপি আজ যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী।"

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মিছিলে মিছিলে পুরো বরুড়া জিরো পয়েন্ট ও দলীয় কার্যালয় এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।