বর্ণাঢ্য আয়োজনে চৌদ্দগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

চৌদ্দগ্রাম প্রতিনিধি  

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্ব প্রাপ্ত জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এমপি। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো.কামরুল হুদা।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইনঃ শাহ আলম , উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ , উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম ,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ,নুরুন নবী পাটোয়ারী নুরু ,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহববত ,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু ,উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান ,,পৌরসভা ছাত্রলের সভাপতি শাহরিয়ার জাকির বাধন সহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।