প্রিন্ট এর তারিখঃ 2026-08-05 23:14:42

জুলাই জঙ্গীদের পতন সমাগত: জাবি শিক্ষার্থী


জুলাই আন্দোলন কারীদের জঙ্গী আখ্যা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব ৫৪ তম আবর্তনের শিক্ষার্থী 'শারাফাত শারিক'। আজ ৫ আগস্ট ( বুধবার) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লিখেন,"সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, দেশের মানুষের সাথে প্রতারণা করে, শত শত নিরীহ মানুষের লাশের উপর পারা মেরে রাজনীতি করা জুলাই জঙ্গিদের পতন সমাগত।   সত্য প্রকাশিত হবেই ইনশাআল্লাহ।   আল্লাহ সত্যবাদীদের সাথে আছেন।   জুলাই মুর্দাবাদ মুক্তিযুদ্ধ জিন্দাবাদ  জয় বাংলা জয় বঙ্গবন্ধু" এতে জাবি'র সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন জাবি ছাত্রদল,ছাত্র শিবির ও ছাত্রশক্তির নেতৃবৃন্দরা।