প্রিন্ট এর তারিখঃ 2026-07-13 22:57:36

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঔষধি ও ফলজ বৃক্ষের চারা রোপন


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঔষধি ও ফলজ বৃক্ষের চারা রোপন    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট পিএমবিএর ১৬ ব্যাচ এর শিক্ষার্থী ফিরোজ হোসেন ফাইন নিজ জেলা জয়পুরহাট ও কর্মস্থল রংপুরের বিভিন্ন ব্যাক্তি ও স্থানে গত ১ মাসে নীমের ২০০ টি চারা রোপন ও বিতরণ করেন।    আমাদের পরিবেশ আমরাই সাজাবো  গাছ লাগিয়ে, যত্ন করে গাছ লাগান পরিবেশ বাঁচান, প্রকৃতির সাথে সুর মিলিয়ে চলি, আগামীর জন্য সুন্দর বাংলাদেশ গড়ি, আজকের একটি গাছ, আগামী দিনের বিশুদ্ধ নিঃশ্বাস,     একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে   এমন শত শত গাছকে নিয়ে সুন্দর শিক্ষনীয় শ্লোগান বিদ্যমান আছে।  আমাদের সকলের উচিৎ ফাকা স্থানে ঔষধি, ফলজ, বনজ বৃক্ষ রোপন করা। আসুন সুন্দর আগামীর জন্য এখনি ভালো ভালো কাজ করি। বৃক্ষরোপণ কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে জনাব মোঃ ফিরোজ হোসেন ফাইন, সাবেক ইভিপি শিক্ষার্থী সমিতি পাঁচবিবি ও শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর।