প্রিন্ট এর তারিখঃ 2026-07-23 21:06:32

জাককানইবি কর্মচারী সমিতির সভাপতি বাআবিকফের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত


মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কর্মচারী কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলামকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (বাআবিকফ) যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। গত ১৪ জুন আহ্বায়ক কমিটির সভায় এই মনোনয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এর ধারাবাহিকতায় ১৫ জুলাই ফেডারেশনের সদস্য সচিব মো. আবদুর রহিম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নজরুল ইসলামকে জানানো হয়। চিঠিতে স্মারক নম্বর হিসেবে উল্লেখ করা হয়- বাআবিকফ/২০২৬/০১/০২(৬১)। চিঠিতে বলা হয়, নজরুল ইসলামের দীর্ঘদিনের সাংগঠনিক সক্ষমতা, একাগ্রতা, সক্রিয়তা এবং নিঃস্বার্থ ও নিরলস কার্যক্রমের মাধ্যমে ফেডারেশনকে আরও গতিশীল করার লক্ষ্যেই আহ্বায়ক কমিটি তাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেয়। চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়, তিনি তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে ফেডারেশনের স্বার্থে পালন করবেন। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাআবিকফের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও কাউন্সিলরবৃন্দ, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেসিক সংগঠন এবং ফেডারেশনের নিজস্ব অফিস নথিতে। উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কার্যালয় বুয়েটের টেকনিক্যাল এমপ্লয়েজ এসোসিয়েশনে অবস্থিত।