প্রিন্ট এর তারিখঃ 2026-10-15 17:47:47

কুমিল্লা সদর দক্ষিণে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-এর শুভ উদ্বোধন


মোঃসালামত উল্লাহ ঝাঁকঝাঁকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুমিল্লা সদর দক্ষিণে (Robi Axiata PLC)-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হাউস 'বিসমিল্লাহ এন্টারপ্রাইজ'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সদর দক্ষিণ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ডিস্ট্রিবিউশন হাউসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে কুমিল্লা মেট্রোর এরিয়া হেড প্রবীর সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ROBI AXIATA PLC) সাউথ ইস্টার্ন ক্লাস্টার ডিরেক্টর শোভন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সম্মানিত করেন (ROBI AXIATA PLC) কুমিল্লা রিজিওনাল হেড সিরাজুল হক। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুনিপুণভাবে সঞ্চালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ অঞ্চলের টেরিটোরি অফিসার বিসমিল্লাহ এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত জয়নাল আবেদীন জিসান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজের ম্যানেজার রবিউল আলম, মোস্তাফিজুর রহমান, মনির হোসেন৷DSO সুপারভাইজার নাজমুল হাসানসহ টেলিকম খাতের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মাধ্যমে কুমিল্লা সদর দক্ষিণ এলাকার গ্রাহক ও খুচরা ব্যবসায়ীরা রবির সেবাসমূহ আরও সহজে, দ্রুত এবং নির্বিঘ্নে গ্রহণ করতে পারবেন। আধুনিক সেবা ও মানসম্মত কাস্টমার কেয়ার নিশ্চিত করে এই ডিস্ট্রিবিউটর হাউসটি গ্রাহক সন্তুষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। এই অনুষ্ঠানটি মিলাদ ও দোয়া ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের নতুন এ যাত্রার শুভসূচনা করা হয়।