মো শাহিন মিয়া
সামাজিক ব্যাধি মাদকের বিস্তার রোধে কুমিল্লা জেলা জুড়ে চলছে ব্যাপক ও সমন্বিত মাদকবিরোধী অভিযান। সামাজিক অবক্ষয় রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এ নীতির আলোকে জেলার সকল থানায় নিয়মিতভাবে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালির পাশাপাশি পরিচালিত হচ্ছে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান। অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৩৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৩,৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২ কেজি গাঁজা, ১০ বোতল হুইস্কি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা রুজু; মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও চলমান ছিনতাই প্রতিরোধ বিশেষ অভিযানে ০৩ জন ছিনতাইকারী ও চোর গ্রেফতার করা হয়।
মাদক এবং ছিনতাইয়ের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার
মিডিয়া অফিসার, কুমিল্লা জেলা
প্রিন্ট এর তারিখঃ 2026-09-06 21:17:05
কুমিল্লা জেলা জুড়ে চলছে ব্যাপক ও সমন্বিত মাদকবিরোধী অভিযান।