চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে মেশিন সহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময় ৬ কার্টুন সিগারেট ও একটি মেশিন জব্দ করা হয়। তথ্যটি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রাম থেকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়। প্রশাসন এই সময় কাউকে গ্রেফতার করতে না পারায় পেরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়। ৫ আগষ্ট সিগারেট তৈরির মেশিনটি চুরি হয়ে যায়। এই ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান একই থানার উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস।
তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশ চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘী সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি অবৈধ ডিপুতে অভিযান চালায়। এই সময় বিদেশী মেসি ব্যান্ডের ৬ কার্টুন সিগারেট জব্দ করে এবং চোরাই হওয়া সিগারেট তৈরির মেশিনটি সহ ৯ জনকে গ্রেফতার করে।
পেরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলমগীর হোসেন বলেন, প্রশাসন অভিযানে পাওয়া সিগারেট তৈরির মেশিনটি প্রশাসন আমার জিম্মায় রাখে। চোরের দল ৫ আগষ্ট মেশিনটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আমি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ৬ আগষ্ট নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানতে পারলাম চোরাই মেশিনটি চৌদ্দগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
নাঙ্গলকোট সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা মঙ্গলবার রাতে জানান, গত ৪ আগষ্ট সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রাম থেকে নকল বিদেশী সিগারেট তৈরির একটি মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আমরা জব্দকৃত মেশিনটি স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনের নিকট জিম্মায় রাখি। পরবর্তীতে মেশিনটি চুরি হয়ে যায়। এই ঘটনায় ইউপি সদস্য থানায় মামলা দায়ের করেন।
চৌদ্দগ্রামের বাতিসার অভিযানকৃত ডিপুর মালিক সাদ্দাম হোসেন বলেন, মেশিনটি চোরাইকৃত নয়। আমি মেশিনটি চট্টগ্রাম থেকে ক্রয় করে নিয়ে এসেছি। এই প্রতিবেদক ডিপু মালিককে প্রশ্ন করেন ক্রয়কৃত মেশিন হলে পুলিশ মেশিনটি কেন নিয়ে যাবে? ডিপু মালিক এই প্রশ্নের কোন রকম উত্তর দিতে পারেননি।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস রাতে জানান, নাঙ্গলকোট থানায় দায়ের হওয়া সিগারেট তৈরির মেশিন চুরির মামলায় তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা চৌদ্দগ্রামের বাতিসা নামক স্থানে একটি ডিপুতে অভিযান চালাই। অভিযানের মেশিন দিয়ে বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট তৈরির সময় ৯জনকে গ্রেফতার করি। এই সময় মেশিনটি এবং ৬ কার্টুন বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট জব্দ করি। মামলার তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
প্রিন্ট এর তারিখঃ 2026-09-15 22:50:42
চৌদ্দগ্রামে বিদেশী সিগারেট তৈরির মেশিন সহ ৯জন গ্রেফতার