নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পুরাতন সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের একটি পুরাতন সিলভার রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে পুলিশ গাড়িটি থামার সংকেত দেয়।
পুলিশের দাবি, সংকেত পেয়ে চালক গাড়িটি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
প্রিন্ট এর তারিখঃ 2026-09-24 01:10:18
দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ।