হোমনা প্রতিনিধি:
মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হোমনার একই পরিবারের চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় রায়েলা বেগম (৬০)নামে এক নারী ও তার নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নবী মিয়ার ট্রলারে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হন। পথে ট্রলারটি মেঘনা উপজেলার মৈশারচর এলাকা পাড়ি দিয়ে বৈদ্যের বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীতে ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকে নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে রায়েলা বেগম (৬০)ও তার নাতির মরদেহ উদ্ধার করা হয়। রায়েলা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামে বলে জানা গেছে।
এ ঘটনায় হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলো- হেলাল উদ্দিন (৫০) তার ছেলে সজিব(২৭) ছেলের বউ সামিনা(১৮) ও তার ছেলে সামিন(৬)।
এ দিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিখোঁজদের সন্ধানে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে ।
প্রিন্ট এর তারিখঃ 2026-09-25 00:04:13
মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি! হোমনার একই পরিবারের ৪জন নিখোঁজ, উদ্ধার-২।