হোমনা প্রতিনিধি:
মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত মানবিক সহায়তার অর্থ রোববার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্রলারডুবিতে নিহতদের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি পরিবারের যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
উল্লেখ্য , গত বৃহস্পতিবার কুমিল্লার হোমনা থেকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। প্রবল স্রোতের মধ্যে ট্রলারটি উল্টে গেলে যাত্রীরা নদীতে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে উদ্ধার অভিযান চালিয়ে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ রোববার সন্ধ্যায় নিহতদের বাবা হেলাল মিয়ার মরদেহও উদ্ধার করা হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও পরিবারের পাশে থাকার আশ্বাস কিছুটা হলেও তাদের দুর্দশা লাঘবে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রিন্ট এর তারিখঃ 2026-09-27 21:49:09
মেঘনায় মর্মান্তিক ট্রলারডুবি: নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে হোমনা উপজেলা প্রশাসন।