রুবেল হোসেন
কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৩ জন কিশোরসহ বেশ কয়েকজন আসামীকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে আটক কিশোরদের মধ্যে ১৮ জনকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ আসামীকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বরুড়া থানা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানকালে আটক ২৩ কিশোরের মধ্যে ১৮ জনকে মুচলেকা ও সতর্কবার্তা দিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে সন্ত্রাস বিরোধী আইন, সাজাপ্রাপ্ত পরোয়ানা এবং ফৌজদারি কার্যবিধির অধীন গ্রেফতারকৃত মোট ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।
আদালতে প্রেরিত আসামীদের বিবরণ:
সন্ত্রাস বিরোধী আইনের মামলা: বরুড়া উপজেলার ৫নং ঝলম ইউনিয়নের বিলপুকুরিয়া গ্রামের মৃত আঃ করিমের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাকিব হাসান (২৭)
এবং একই গ্রামের মৃত মোঃ ইসমাঈল হোসেনের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াছ (৩৫)।
১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত (জিআর সাজা পরোয়ানা): ধনিশ্বর (দক্ষিণ পাড়া) গ্রামের শহিদ উল্যাহর ছেলে মোঃ শাহীন।
সিআর গ্রেফতারি পরোয়ানা: খলারপাড় গ্রামের আলী আজগরের ছেলে মোঃ সোহেল মিয়া (৩০)।
ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা: ৯নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের ফলকামুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহেদী হাসান টিটু (৩৪)।
বরুড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট এর তারিখঃ 2026-09-30 18:21:28
কুমিল্লার বরুড়ায় বিশেষ অভিযানে ২৩ কিশোরসহ গ্রেফতার ২৩, আদালতে প্রেরিত ৫