প্রিন্ট এর তারিখঃ 2026-08-27 22:47:38

প্রাক্তন ছাত্রছাত্রীদে উপস্থিতিতে দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতার ইতি টানলেন , পেলেন বিদায় সংবর্ধনা


চৌদ্দগ্রাম প্রতিনিধি  কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাক্তন ছাত্রছাত্রীদে উপস্থিতিতে দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ উম্মে আরা কুলছুমের নাহার।কর্মজীবনের শেষ দিনে সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় তিনি পেলেন এক গৌরবময় বিদায় সংবর্ধনা। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস আর আবেগে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।  শিক্ষক হুমায়ুন কবির, নুর সুলতানা ভুঞা ও শামীমা আক্তার শিবলী'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান,জামায়াতে ইসলামি চৌদ্দগ্রাম উপজেলা আমির মু, মাহফুজুর রহমান, উপজেলা ক্রীড়া সম্পাদক ও বিএনপি নেতা খোরশেদ আলম, ইন্সট্রাক্টরমোস্তফা কামাল,সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী,ফেনী সদরের সহকারী শিক্ষা কর্মকর্তা আ,ন,ম মাছুম হোসেন,ডা, সাদেকা তামান্না লুমিনা,ডা, রফিকুল ইসলাম, প্রদাণ শিক্ষক আবুল কাসেম,মজিবুর রহমান বাবলু,কাজী কামাল পাশা,নাছরিন সুলতানা,খালেদ মজুমদার, গোলাম মাওলা,সাবেক প্রধান শিক্ষক আবদুল মন্নান মোল্লা,হালিমা বেগম,বিদ্যালয় কমিটির সভাপতি আবদুল কুদ্দুস, সদস্য মীর হোসেন খন্দকার,শিক্ষক মনির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, এরশাদ উল্লা। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা সাবেক কাউন্সিলর,ভিপি জাহাঙ্গীর হোসেন ও বিএনপি নেতা ইসহাক বেপারীসহ রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ।