প্রিন্ট এর তারিখঃ 2026-08-01 23:47:51

ঝিনাইদহে জুলাই সনদ গনভোট বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ


   একরামুল ইসলাম তুষার , কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি গণমিছিল বের করা হয়। এতে জেলা জামায়াত ছাড়াও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশে। এতে জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর, ঝিনাইদহ ৩ আসনের এমপি মতিয়ার রহমান, ৪ আসনের এমপি মাওলানা আবু তালিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সেসময় বক্তারা, গণভোটের রায় দ্রুত কার্যকর, জুলাই সনদের পুর্ণাঙ্গ বাস্তবায়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।