প্রিন্ট এর তারিখঃ 2025-10-21 10:30:27

জাতীয় প্রতিরক্ষা জোরদারে আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু: উপদেষ্টা আসিফ মাহমুদ


স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আরেকটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে দেশজুড়ে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। তার ভাষায়, “১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক–যুবতীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ৮ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।” প্রশিক্ষণে কারাতে, জুডো, তায়কোয়ান্দো ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রাথমিক শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন।