জুলাই আন্দোলনের দমন-পীড়নে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে চলমান বিশেষ ট্রাইব্যুনালের মামলার রায় ঘোষণা হবে, যেখানে রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড চেয়েছে। ভারত থেকে পালিয়ে যাওয়ার পর ইমেইলে বিবিসিকে দেয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বিচারকে ‘ক্যাঙ্গারু কোর্টের প্রহসন’ বলে আখ্যা দেন।
অভিযোগ রয়েছে—জুলাইয়ের বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন। বিবিসি যাচাইকৃত এক অডিও আদালতে উপস্থাপন করা হয়েছে, যেখানে সেই নির্দেশনার ইঙ্গিত পাওয়া যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আল-মামুনও একই মামলায় অভিযুক্ত।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি—হাসিনার আমলে পরিকল্পিত সহিংসতায় ১,৪০০ পর্যন্ত মানুষ নিহত হন এবং গোপন কারাগারসহ বিচারবহির্ভূত বহু হত্যার ঘটনা ঘটে। তবে এসব অভিযোগই অস্বীকার করে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর নির্দেশ তিনি কখনো দেননি।
প্রিন্ট এর তারিখঃ 2025-11-15 13:00:29
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ অস্বীকার: বিবিসিকে শেখ হাসিনার সাক্ষাৎকার