মো: সোলাইমান হোসেন সম্পদ, শেরপুর:
‎পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে শনিবার শেরপুর ডিসি উদ্যান বৃক্ষ মেলা প্রাঙ্গণে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎
‎জেলা প্রশাসনের আয়োজনে চলমান সাত দিনব্যাপী বৃক্ষমেলার ষষ্ঠ দিনের কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থী, তরুণ-তরুণী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্তভাবে গাছের চারা বিতরণ করা হচ্ছে এবং এ কার্যক্রম আগামী রোববার পর্যন্ত চলবে।
‎
‎চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, জান্নাতুল বাকী, স্বেচ্ছাসেবী সদস্য আশিক, মেহেবুবা মৌসুম, রাহাত, মেহেদীসহ সংগঠনের আরও অনেক তরুণ স্বেচ্ছাসেবক।
‎
‎সংগঠনের নেতারা বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের ভূমিকা অপরিসীম। তাই প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
‎
‎স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বিনামূল্যে গাছের চারা সংগ্রহ করে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণের আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের মতে, এমন উদ্যোগ অব্যাহত থাকলে শেরপুরে সবুজায়ন কার্যক্রম আরও বেগবান হবে।
প্রিন্ট এর তারিখঃ 2026-08-01 15:18:10
শেরপুরে ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ