প্রিন্ট এর তারিখঃ 2026-09-21 08:22:51

অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণের মাধ্যমে বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন দিনের সূচনা


মোঃসালামত উল্লাহ কুমিল্লা লালমাইয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, শৃঙ্খলারক্ষা ও সার্বিক অর্জনের লক্ষ্য নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬,সকাল ১১টায় এক উৎসবমুখর পরিবেশে এই যৌথ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া বক্তব্যের মধ্যে বলেন আপনারা যারা আজ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি বিশেষ কথা বলতে চাই। সন্তানকে শুধু ভালো স্কুলে বা মাদরাসায় ভর্তি করে দিলেই একজন পিতা-মাতার দায়িত্ব শেষ হয়ে যায় না। একটি শিশুর সুশিক্ষিত ও সৎ মানুষ হয়ে ওঠার পেছনে মাদরাসার শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে, তার চেয়েও বড় ভূমিকা পালন করে তার পরিবার ও গৃহের পরিবেশ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি একজন সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই যৌথ ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সুব্রত বিশ্বাস দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদুল্লাহ। সভা শুরুতে বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নঈম উদ্দীন সিদ্দীকী স্বাগত বক্তব্য দিয়ে উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবকদের অভ্যর্থনা জানান। সমগ্র অনুষ্ঠানটির দক্ষ সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সুপার জনাব মোঃ দেলোয়ার হোসাইন। উপস্থিত অভিভাবক ও অতিথিদের মধ্যে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও মাদ্রাসার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনা সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে স্মারক হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।