প্রিন্ট এর তারিখঃ 2026-08-28 23:43:48

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়ে বরুড়া থানায় নতুন গাড়ি বরাদ্দের ব্যবস্থা করলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের


রুবেল হোসেন কুমিল্লার বরুড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বরুড়া থানায় নতুন ডাবল কেবিন পিক-আপ ভ্যান বরাদ্দ প্রদান করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহেরের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করে। জানা যায়, ২৫৫ বর্গকিলোমিটার আয়তন এবং প্রায় ৪,৫৬,৩৪১ জন জনসংখ্যা। বরুড়া উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। বিস্তীর্ণ এই এলাকার ৩৪৫টি গ্রামাঞ্চল এবং প্রায় ১৫৫৮ কিলোমিটার সড়ক যোগাযোগ নেটওয়ার্কে আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে অতিরিক্ত যানবাহনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সংসদ সদস্য জাকারিয়া তাহের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে একটি (ডিও লেটার) মাধ্যমে বরুড়া থানার জন্য জরুরি ভিত্তিতে ডাবল কেবিন পিক-আপ বরাদ্দের অনুরোধ জানান। সেই আবেদনের প্রেক্ষিতে বরুড়া থানার টহল ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর করতে আধুনিক পিক-আপটি প্রদান করা হলো। নতুন এই যানবাহন সংযোজনের ফলে থানার টহল জোরদার হবে, দ্রুত পৌঁছানো সম্ভব হবে এবং বরুড়াবাসীর সার্বিক নিরাপত্তা বিধান আরও সুসংহত হবে বলে মনে করছেন স্থানীয়রা।