প্রিন্ট এর তারিখঃ 2026-09-24 01:06:15

বুড়িচং উপজেলা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ।


টিপু সুলতান  কুমিল্লা বুড়িচংয়ে কেন্দ্রীয় ও জেলা বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার বাইপাস রোড এলাকায়, বুড়িচং উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং বুড়িচং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে বুড়িচংয়ের হতাশার মোড়ে এসে একসাথে ঝড়ো হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, সাংগঠনিক সম্পাদক জনাব আবু নাছের মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ.কে.এম সাইফুল ইসলাম টিপু, বুড়িচং যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, বুড়িচং শ্রমিক দলের সভাপতি সানাউল্লা মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাসেম, থানা বিএনপির নেতা আনোয়ার হোসেন ও নছির আহমেদ ভূঁইয়া এবং জনাব মো.আলমগীর হোসেন। এ ছাড়া বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আরো নেতা কর্মী জনাব নওশের আহম্মেদ ভূঁইয়া, জনাব কবির হোসেন ভূঁইয়া, জনাব ময়নাল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল জলিল ভূঁইয়া সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও অধিকার তুলে ধরার পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা দলীয় নেতাকর্মীদের সংগঠিত থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। বুড়িচংয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়