দাউদকান্দি প্রতিনিধি:
মো: দিদারুল ইসলাম
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিটেশ্বর থেকে বরকোটা স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও বড় বড় গর্তে বেহাল অবস্থায় পড়ে ছিল। এর মধ্যে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল স্থানীয়দের।
ব্যস্ততম এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি জনদুর্ভোগও বেড়ে যায়।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এগিয়ে আসেন বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. জাকির হোসেন পাটোয়ারী। তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত সড়কের অংশ সংস্কারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সংস্কারকাজের ফলে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে বর্তমানে স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হচ্ছে বলে জানান স্থানীয়রা। এতে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটির স্থায়ী সংস্কার করা হলে বিটেশ্বর, বরকোটাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
প্রিন্ট এর তারিখঃ 2026-10-04 20:08:19
বিটেশ্বর-বরকোটা সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ, সংস্কারে এগিয়ে এলেন অ্যাডভোকেট জাকির।