দাউদকান্দি প্রতিনিধি:
মো: দিদারুল ইসলাম
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভাড়া বকেয়া থাকার অভিযোগে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম। তাঁর দাবি, প্রকাশিত প্রতিবেদনে ভাড়া সংক্রান্ত যে তথ্য তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দাউদকান্দি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভিপি জাহাঙ্গীর আলম বলেন, দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহৃত জায়গাটির মালিক তিতাস উপজেলার জাহাঙ্গীর আলম। গৌরীপুর এলাকার আমিনুল হক ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জায়গাটি ভাড়া নেন।
পরবর্তীতে বিএনপির দলীয় কার্যালয়ের জন্য স্থান নির্ধারণের সময় আমিনুল হক তাঁর ভাড়া নেওয়া ঘরটি ব্যবহারের প্রস্তাব দেন। তাঁর সঙ্গে আলোচনার ভিত্তিতে মাসিক ১০ হাজার টাকা ভাড়ায় ঘরটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাহাঙ্গীর আলমের বক্তব্য অনুযায়ী, ভাড়ার অর্থের অংশ হিসেবে আমিনুল হকের মাধ্যমে জায়গার মালিককে প্রথমে দুই লাখ টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়। অর্থাৎ মোট দুই লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে বলে দাবি করেন তিনি, যা ২৫ মাসের ভাড়ার সমান।
তিনি জানান, ঘরটিতে বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে প্রায় তিন থেকে চার মাস সময় লেগেছে। সব প্রস্তুতি শেষে ২০২৪ সালের ১১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দলীয় কার্যালয়টির উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম আরও বলেন, ৪ অক্টোবর একটি পত্রিকার অনলাইন সংস্করণে ‘দাউদকান্দি বিএনপির পার্টি অফিসের ২১ মাসের ভাড়া বকেয়া’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দলীয় কার্যালয়ের ছবির সঙ্গে তাঁর ছবিও ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান।
তাঁর অভিযোগ, ওই প্রতিবেদনের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি দাবি করেন, দলীয় কার্যালয়ের ভাড়া ২১ মাস বকেয়া থাকার তথ্য সঠিক নয়। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, মাসিক ১০ হাজার টাকা হিসেবে ২৫ মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, কোনো প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই করা হয়নি বলে তিনি দাবি করেন। একই সঙ্গে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও নথিপত্র যাচাই করে নেওয়া হলে বিভ্রান্তি এড়ানো সম্ভব।
সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবিরসহ দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট এর তারিখঃ 2026-10-05 18:16:47
দাউদকান্দিতে বিএনপি কার্যালয়ের ভাড়া নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, জাহাঙ্গীর আলমের সংবাদ সম্মেলন।