মো: দিদারুল ইসলাম।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১০ নং মারুকা ইউনিয়নের চিনামুড়া গ্রামে ঐতিহ্যবাহী চিনামুড়া উচ্চ বিদ্যালয় মাঠে চিনামুড়া সমাজ কল্যাণ যুব উন্নয়ন সংঘঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর থেকে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী।
মাহফিলে তাফসীর পেশ করেন মাওলানা সাদিকুর রহমান আল-আজহারী, মুফতি আবদুল কাইয়ুম মোল্লা এবং ক্বারী জুনায়েদ আল হাবিব, কুমিল্লা। এছাড়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান।
এ সময় বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিলে স্থানীয় মুসল্লি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কোরআন-সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রিন্ট এর তারিখঃ 2026-09-17 22:40:52
চিনামুড়া সমাজ কল্যাণ যুব উন্নয়ন সংঘঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।