প্রিন্ট এর তারিখঃ 2026-07-31 22:41:40

দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় নাটক "কৃষ্ণ হারা বৃন্দাবন"


মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি) : চট্টগ্রামের দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির অঙ্গনে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় নাটক "কৃষ্ণ হারা বৃন্দাবন"।   ​বিশিষ্ট নাট্যকার কুমার নিরঞ্জন-এর রচনায় নির্মিত নাটকটির সম্পাদনা ও নির্দেশনায় : রাজীব পাঠক।   সংগীত পরিচালনায় : চট্টলার বিশিষ্ট সুরকার মিলন আচার্য। নেপথ্যে কন্ঠে : মিলন আচার্য ও লাকী আচার্য।  নাটকটি প্রযোজনা করছেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদ।  পরিবেশনায় : সংলাপ থিয়েটার, চট্টগ্রাম।   ​নাটকের মূল উপজীব্য ও কাহিনী : ​ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গমন করেন, তখন গোটা বৃন্দাবন যেন এক গভীর শূন্যতায় নিমজ্জিত হয়ে পড়ে। গোপ-গোপী, সখা-সখী, নন্দ-যশোদা এবং সমগ্র বৃন্দাবনবাসী প্রিয় শ্রীকৃষ্ণের বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে ওঠেন। সেই বিচ্ছেদের বেদনা, প্রেম, ভক্তি এবং কৃষ্ণপ্রেমে উদ্বেলিত বৃন্দাবনের হৃদয়স্পর্শী অনুভূতিই এই নাটকের মূল উপজীব্য।   ​নাটকটিতে তুলে ধরা হয়েছে বৃন্দাবনের মানুষের অসীম কৃষ্ণভক্তি, শ্রীকৃষ্ণের শৈশব স্মৃতি এবং তাঁর অনুপস্থিতিতে বৃন্দাবনের নিঃসঙ্গ ও বেদনাময় পরিবেশ। একই সঙ্গে নাটকটি দর্শকদের সামনে ভক্তি, প্রেম ও আত্মত্যাগের এক অনন্য বার্তা পৌঁছে দেবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন। ​অভিনয় শিল্পী ও কলাকুশলীবৃন্দ ​নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করবেন স্থানীয় ও আমন্ত্রিত একঝাঁক প্রতিভাবান নাট্যশিল্পী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন-  শ্রী​কৃষ্ণ: সুজন দাশ ​বলরাম: রাজীব মল্লিক ​বীতংস: তীলেশ পারিয়াল ​সুধাম: শংকর চৌধুরী ​বসুধাম: অসীম চৌধুরী বাসু ​শ্রীধাম: তন্ময় দাশ গুপ্ত পিকলু ​নন্দরাজ: দোলন কৃষ্ণ ঘোষ ​আয়ান ঘোষ: অমল কান্তি দে ​শিব: প্রদীপ্ত তালুকদার মা​কালী: সায়ন্তি দাশ গুপ্তা কোমল ​ছোট কৃষ্ণ: তীর্থ মহাজন অর্জুন ​ব্রাহ্মণ: মোশারফ হোসেন ​কালান্তর: অ্যাডভোকেট শিবু প্রসাদ ভদ্র  ​দয়ানাথ: মাষ্টার সমীর চন্দ্র দে ​নিমে বাগ্দী: রিটন কান্তি দে ​কৃপাচার্য: রাজীব পাঠক ​রাধা: অর্থি ভট্টাচার্য ​অস্তি: শিপ্রা চৌধুরী ​কুটিলা: চৈতী সেন ​রুক্মিনি: বৈশাখী   ​ স্মারক : জীবন চন্দ্র দে।  ​আমন্ত্রন ও প্রত্যাশা : ​মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ ও সর্বস্তরের দর্শকদের এই ব্যতিক্রমী ধর্মীয় নাটকটি উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, নাটকটি দর্শকদের মাঝে ভক্তি, মানবতা ও শ্রীকৃষ্ণপ্রেমের চিরন্তন বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবে এবং এলাকায় এক উৎসবমুখর ধর্মীয় আবহ সৃষ্টি করবে।