চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত ৫টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মোঃ সাইফুল (২৪), মোঃ হাসান (৩৯) এবং মোঃ হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি বাইকার গ্যাং কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। এরপর সেখানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করা হয়।
একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে করে ৬ জন ওই স্থানে পৌঁছালে তাদের আটক করা হয়। পরে মোটরসাইকেলগুলোর বক্স তল্লাশি করে কাঁধের ব্যাগে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রিন্ট এর তারিখঃ 2026-08-06 16:39:48
চট্টগ্রামের পটিয়ায় তিন কোটি টাকার ইয়াবাসহ আটক ৬