প্রিন্ট এর তারিখঃ 2026-06-21 08:33:59

কালীগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


কালীগঞ্জ, ঝিনাইদহ সংবাদদাতা : ​ কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বি শেষ অভিযানে শহরের কলেজ পাড়া এলাকা থেকে ১৯৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল কলেজ পাড়া এলাকায় এই ঝটিকা অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে উক্ত মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ​এলাকাবাসীর দাবি, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান যেন চলমান থাকে, যাতে তরুণ সমাজকে এই মরণনেশা থেকে রক্ষা করা যায়।