প্রিন্ট এর তারিখঃ 2026-06-30 19:04:34

‎গাইবান্ধায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিয়ের দাবিতে ৪০ বছর বয়সী নারীর অবস্থান ‎


গাইবান্ধা সংবাদদাতা : ‎গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডলের সঙ্গে বিয়ের দাবিতে প্রায় ৪০ বছর বয়সী মোছাঃ জাহানারা বেগম, ওই মহিলার পেটে ছয় মাসের বাচ্চা নষ্ট করে প্রধান শিক্ষকের অফিস কক্ষে অবস্থান নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ‎ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী প্রধান শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের দাবি করে বিয়ের দাবিতে অফিস কক্ষে অবস্থান নেন। তবে এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ‎খবর পেয়ে এসিল্যান্ড জাহাঙ্গীর আলম বাবু এবং সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্যা আল মামুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ‎এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে কাজ করছে।