প্রিন্ট এর তারিখঃ 2026-06-30 19:34:33

কালীগঞ্জে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ


কালীগঞ্জ, ঝিনাইদহ সংবাদদাতা : পরিবেশ রক্ষা ও কৃষকের সমৃদ্ধিতে বিশেষ উদ্যোগ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫–২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এ উপলক্ষে ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫টি করে ফলজ গাছের চারা (আম, লিচু, বেল, কাঁঠাল ও লেবু) এবং ৫০ কেজি করে ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া। একটি গাছ, একটি প্রাণ—আসুন সবাই বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলি।