মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় রাকিব হাসান (৪২) ও বিথী আক্তার (২৭) নামে দুজন স্বামী স্ত্রী মারা গেছেন। ভাগ্যক্রমে বেঁচে গেছে তাদের ৯ মাস বয়সী শিশুকন্যা নূর। গুরুতর আহত শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে স্ত্রী বিথী আক্তার ও হাসপাতালে নেওয়ার পর স্বামী রাকিবের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই )দুপুরে উপজেলার গিলারচালা গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
নিহতরা হলেন পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার । স্বামী স্ত্রী দুইজন ডেনিম্যাক লিমিটেড নামে একটি কারখানায় মানবসম্পদ বিভাগে কর্মকর্ত ছিলেন।
নিহত রাকিবের খালাতো বোন মরিয়ম বেগম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসেন তিনি। গাড়ি চাপা দেওয়ার সময় শিশুকন্যা মায়ের কোলে ছিল। গাড়ি চাপা দেওয়ার সময় মেয়ে শিশুকে ছুড়ে মারে মা। এজন্য ভাগ্যক্রমে বেঁচে যায়। শিশুর অবস্থা বেশি ভালো না। শ্রীপুর থেকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেনিম্যাক লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিনুর আলম বলেন, দুপুরের বিরতিতে রাকিব হাসান তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রাকিবের স্ত্রী মারা যায়। গুরুতর রক্তাক্ত অবস্থা রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়েছে। রাকিব হাসান ডেনিম্যাক লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ছিলেন। তার স্ত্রীও একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সায়নী মজুমদার বলেন, রাকিব বিথী দম্পতিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের শিশুকন্যাকে জীবিত অবস্থায় আনা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার্ড করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল হতে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
তাং১১/৭/২৬ই
প্রিন্ট এর তারিখঃ 2026-07-11 17:31:57
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় স্বামী স্ত্রী নিহত , ভাগ্যক্রমে বেঁচে গেল নয় মাসের শিশু নুর