তানভীর আজাদ, দৌলতপুর কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে হামলায় গুরুতর আহত মামুন মোল্লা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় তার বাবা মোজা মোল্লা (৭৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার (১১ জুলাই) ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মামুন মোল্লার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েকদিন আগে এলাকায় গরু চুরির একটি ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট উদ্ধার হয়। সেটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার কয়েকজন চাচাতো ভাই। এ নিয়ে আগে থেকেই চলমান জমিজমা-সংক্রান্ত বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এর জেরেই শুক্রবার বিকেলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, জাব্বার মোল্লাসহ কয়েকজন লাঠি ও লোহার শাবল দিয়ে মামুন মোল্লাকে মারধর করেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা মোজা মোল্লাকেও আঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মামুনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
নিহতের ভাগ্নে সৌরভ বলেন, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ এবং গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, হামলায় আহত মামুন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লা (৩৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রিন্ট এর তারিখঃ 2026-07-11 18:29:35
দৌলতপুরে পারি/বারিক সংঘ/র্ষে যুব/কের মৃত্যু, হাসপা/তালে বাবা,আটক ২