প্রিন্ট এর তারিখঃ 2026-07-11 22:01:38

নওগাঁয় সমতার গ্রাহকের কোটি টাকা আত্মসাত, পলাতক এনজিওর নির্বাহী পরিচালক শাহিন গ্রেফতার


মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতা: নওগাঁ জেলার সমতা এনজিওর গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকা সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। আজ শনিবার (১১ জুলাই) জনগণের সহায়তায় পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন মোট ৮টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এর মধ্যে রয়েছে ২টি জিআর, ওয়ারেন্ট, ৪টি সিআর ওয়ারেন্ট এবং ২টি সাজা-সংক্রান্ত সিআর ওয়ারেন্ট। অভিযোগ রয়েছে, সমতা এনজিওর অসংখ্য গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর সাইদুর রহমান শাহিনকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে, শাহিনকে আটকের পর গ্রাহকরা আশ্বস্ত হয়েছে ও দ্রুত টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানাচ্ছেন