মোঃ রমজান হোসেন, নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানাধীন পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—অনলাইন জুয়ার ডিলার আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), নাহিদ হাসান (৩০), মশিউর রহমান (৩১) ও আরিফ হোসেন (৩৬)। তারা সবাই নওগাঁ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃতরা ওই স্থানে ছোট পরিসরে একটি অনলাইন জুয়ার কেন্দ্র পরিচালনা করছিলেন। বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা সেখানে অনলাইন জুয়া খেলতে যেত। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃতরা বিভিন্নভাবে মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনলাইন জুয়ার বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্ট এর তারিখঃ 2026-07-13 18:21:46
নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, ডিলারসহ গ্রেফতার ৪