প্রিন্ট এর তারিখঃ 2026-07-23 10:00:27

পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসার ছাড়ার ঘোষণা দিলেন আরমান হোসেন বদরুদ্দোজা


মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পীরগঞ্জে এক মাদক ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পেরে এক মন দুধ দিয়ে নিজের মায়ের হাতে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিলেন। এই মাদক কারবারি গোসল করার সময় তিনি বলেন  আমি যেটা ভুল করেছি, আমি আর কখনো মাদক বিক্রি করব না, আমার এলাকায় কাউকে মাদক বিক্রি করতে দেব না। এ সময়ে নিজের মা তাকে দুই বালতি থেকে মগ দিয়ে দুধ তুলে নিজের সন্তানকে গোসল করিয়ে দেন।