ফল
কালিগঞ্জে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় উন্নতমানের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল তিনটায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার তুলে দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার পাশাপাশি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
পাহাড়ে ফলের সমাহার: মহালছড়িতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০.৩০ টায় মহালছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি, ডাঃ সুপর্ণা দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দীপক সেন, সভাপতি, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণের মাধ্যমে সারা বছর ফলের প্রাপ্যতা নিশ্চিত করতে সবাইকে ফল চাষে আরও আগ্রহী হতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ফল চাষে এগিয়ে আসার আহ্বান জানান। মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, উন্নত জাতের ফলের চারা, কৃষি প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের জন্য ফল চাষ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
শরীরের ওজন কমাতে শুধু ফল খাওয়ার গুরুত্ব
আধুনিক জীবনযাত্রায় অনেকে নিজেকে সময় দেওয়ার মতো সময়ও খুঁজে পান না। সারা দিন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আর এই ব্যস্ততার মধ্যে খাদ্যাভ্যাসেও পরিবর্তন চলে আসে। অনিয়ন্ত্রিত এই খাদ্যাভ্যাসের কারণে ওজোন বাড়াসহ শরীরে দেখা দেয় নানা সমস্যা।