বিএনপি
ধানের শীষের বাইরে গেলে ‘পিঠের চামড়া তুলে নেওয়া হবে’: যুবদল নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
সৈরাচারী আওয়ামী লীগের ২০ নেতা কর্মীকে কর্মী হিসেবে আশ্রয় দিলো বিএনপি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার ২০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে এক সভায় এ কথা বলেন তিনি।
বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারি ডকুমেন্টারি ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ প্রকাশ
সরকার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সেদিন রাতেই ডকুমেন্টারিটি প্রকাশ করে।
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগের শুনানি আজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আজ রবিবার বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে তার এক টকশো মন্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ গঠন করা হয়।
তারেক রহমানের ফেরাকে ঘিরে জল্পনা–কল্পনা, ‘নিয়ন্ত্রণ কার হাতে?’
মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে ‘সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেন তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কার হাতে— এসব প্রশ্নে দিনভর চলেছে জল্পনা-কল্পনা।
দুই বড় দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে’- :সজীব ওয়াজেদ জয়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের জন্য একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই নেতৃত্ব পরিবর্তনের প্রচেষ্টা “বিদেশ থেকে পরিচালিত হচ্ছে”।
৩০০ আসনে নিষ্কলুষ প্রার্থী দেওয়ার ঘোষণা জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনে আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আজ
নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। সকালে রাজধানীর আবু সায়ীদ কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে জোটটির যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
মিলনের আত্মদানে গণতন্ত্রের বিজয়- ফেসবুকে তারেক রহমান
শহীদ ডা. শামসুল আলম মিলন দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহীদ ডা. মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ককটেল, পেট্রোল বোমা ও বেশকিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আটক
যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যুবদল নেতা আল মাসুদ রানাকে আটক করা হয়েছে।
সরকারকে পাঁচ দফা মানার আহ্বান জামায়াতসহ আট দলের, না মানলে ঢাকায় ‘ভিন্ন চিত্রের’ হুঁশিয়ারি
আগামী ১১ নভেম্বর রাজধানীতে আট দলের ঘোষিত সমাবেশের আগে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “তার আগে দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হতে পারে।”
চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহ
চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।