গোবিপ্রবিতে বিকশিত মাগুরা ছাত্র পরিষদের নেতৃত্বে সৌমিক-রায়হানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
শাকিল শাহরিয়ার, গোবিপ্রবি সংবাদদাতা:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এ অধ্যয়নরত মাগুরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বিকশিত মাগুরা ছাত্র পরিষদ, গোবিপ্রবি’-এর ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংগঠনটির অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক বিশ্বাস সভাপতি এবং ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হানা আফরোজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. শফিকুল করিম ফাহিম, মৌমিতা রহমান ও চন্দনা মণ্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্থ বিশ্বাস। এছাড়া সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি সৌমিক বিশ্বাস বলেন,
"বিকশিত মাগুরা ছাত্র পরিষদ শুধু একটি জেলা সংগঠন নয়, এটি মাগুরার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, বন্ধন ও সম্ভাবনার একটি প্ল্যাটফর্ম। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও কার্যকর ও শিক্ষার্থীকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে কাজ করব। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাগুরার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সংগঠনকে পাশে পাওয়া যাবে।"
সাধারণ সম্পাদক রায়হানা আফরোজ বলেন,
"সংগঠনের আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনকে আরও সক্রিয় করার পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও আদর্শ সংগঠন হিসেবে বিকশিত মাগুরা ছাত্র পরিষদকে এগিয়ে নিতে চাই।"
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*