কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে গ্রাহক সমাবেশ ও সচেতনতা সভা
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২, বাগমারা জোনাল অফিসের উদ্যোগে ‘গ্রাহক সমাবেশ’ ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
০২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার দুপুরে দুই টা সময় বাগমারা দঃইউনিয়ন হাতীলোটা দারুচ্ছুন্নাৎ নেছারিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতনতা বৃদ্ধিতে গ্রাহক সমাবেশ’ স্লোগান সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাগমারা জোনাল অফিসার ডিজিএম মুহাম্মদ সৌরাদ উদ্দিন (সাদি)
প্রধান অতিথির বক্তব্যে মধ্যে বলেন, বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের বিদ্যুৎ অপচয় না হওয়ার আহ্বান জানান এবং বিদ্যুতের অপচয় রোধ ও বিদ্যুৎ আইন মেনে চলার ওপর গুরুত্ব আলোচনা করেন। তিনি গ্রাহকদের সেবার মান উন্নয়নে সমিতির গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং গ্রাহকদের কোনো অভিযোগ থাকলে তা তাৎক্ষণিক জানানোর জন্য উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে আরো বলেন, গ্রাহকদের সচেতন হওয়ার মাধ্যমে সমিতির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে নিরাপত্তা বিধি মেনে চলা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাহক, সমিতি সদস্যবৃন্দ এবং সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বুড়িচং পীরযাত্রা পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কামাল হোসেন তালুকদার এর আমন্ত্রণে গ্রামবাসী একত্রিত হয়, এবং সবাই সহমত পোষণ করেন ও মতবিনিময় সভা সফল হয়।
চৌদ্দগ্রামে নিজ গাড়ির চাকা বাস্ট হয়ে মালিক ইয়াসিনের মৃত্যু
কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার