আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
মোঃসালামত উল্লাহ
কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনম শাহ আলম। সহকারী অধ্যাপক এম আবু বকর সিদ্দিকের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা হানিফ মিয়াজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াদুদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরতি ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ তালুকদার নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার মূল চাবিকাঠি। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নারী শিক্ষাকে এগিয়ে নিতে এই মাদ্রাসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য আমি ছাত্রীদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মধ্যে বলেন: সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোয় বলেন, "তোমরা জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করেছ। এ সময়টি স্বপ্নের সূচনা ও চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। নিয়মানুবর্তিতা, সময়ের সদ্ব্যবহার এবং নৈতিক গুণাবলী অর্জনের মাধ্যমে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলে একজন আদর্শ ও আলোকিত নারী হিসেবে নিজেদের গড়ে তোলাই হোক তোমাদের মূল ব্রত।
সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক আলোচনা পর্ব শেষে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আলিম নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটিরা আলিম নবীন তাঁদের হাতে বই তুলে দেন। এবং সর্বশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলিম নবীন দের শিক্ষা ও সফলতা কামনা করে অনুষ্ঠানের শেস হয়।