সাইফুল ইসলামের সন্ধান ও ফিরে আসার দাবিতে গৌরীপুরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।।
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
মো: দিদারুল ইসলাম।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার ছয় বছর পূর্তি উপলক্ষে তাঁর সন্ধান ও ফিরে আসার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গৌরীপুর বাসস্ট্যান্ডের নাহার কমপ্লেক্সের আজওয়াইন কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির সমন্বয়ক ও ‘মায়ের ডাক’ সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এম. এ. আবদুল লতিফ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মো. জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রুমান খন্দকার, এনামুল তালুকদার সফর, যুবদল নেতা হারিস চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক, মো: আসিফ কবির, সাকিল চৌধুরী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশটি সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবদুল বাসেদ।
সমাবেশে বক্তারা সাইফুল ইসলামের সন্ধান ও তাঁর পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা সাইফুল ইসলামের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
আরও পড়ুন
সন্ত্রাস নৈরাজ্য ও দেশকে অস্হিতিশীল করার প্রতিবাদে আলোচনা ও বিক্ষোভ সমাবেশ
আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।
দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ।