ইসরাইলের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করতে যাচ্ছে ইসরাইল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার (১৩ অক্টোবর) জানিয়েছেন, পণবন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধের অবসান ঘটাতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ট্রাম্পকে ইসরাইলের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করা হবে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হারজোগ তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতেই সাহায্য করেননি, তিনি নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেছেন।’
তিনি জানান, ট্রাম্পের ইসরাইল সফরের সময় এই পুরস্কার প্রদান করা হবে। সফরকালে ট্রাম্প পণবন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরাইলি সংসদে ভাষণ দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ইসরাইলি প্রেসিডেন্টের পুরস্কার সেই ব্যক্তিদের দেওয়া হয় যারা ইসরাইল রাষ্ট্র বা মানবতার কল্যাণে অসামান্য অবদান রাখেন। এর আগে ২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই সম্মাননা পান।
সূত্র: বাসস / এএফপি
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*